ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া অন্য পেশায় জড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন স্পষ্ট জানিয়ে দিলেন—কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত হতে পারবেন না। এমনটি হলে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে, প্রমাণ মিললে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় তিনি বলেন, শিক্ষকতা একটি পূর্ণকালীন দায়িত্ব। এর পাশাপাশি অন্য কোনো কাজে যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন আবশ্যক।

অনুমতি ছাড়া অন্য পেশায় সম্পৃক্ততার অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হবে। দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী। কোথাও অনিয়ম বা দায়িত্ব পালনে ঘাটতির অভিযোগ এলে সংবাদমাধ্যম তা প্রকাশ করতে পারে—এতে আপত্তি নেই। বরং যাচাই-বাছাই শেষে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। তার ভাষ্য, আগের সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে মনোযোগী ছিল না; বরং অবকাঠামো নির্মাণেই বেশি জোর দিয়েছিল। ফলে শিক্ষার মানোন্নয়নের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিজ নিজ দপ্তরের কাজ পরিচালনার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনুমতি ছাড়া অন্য পেশায় জড়ালে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬