ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতার আশ্বাস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 173

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। তাঁর ভাষ্যে, স্বাধীনতা ও দায়বদ্ধতার প্রশ্নটি একতরফাভাবে নয়, আলোচনার মাধ্যমেই ঠিক করা উচিত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ট্রাস্টি বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মন্ত্রী জানান, সামগ্রিকভাবে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোয় রূপ দিতে সরকার কাজ করছে। তাঁর মতে, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক গণমাধ্যম পরিবেশ দ্রুত বদলে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি সেই ধারার সঙ্গে যুক্ত হতে পারেনি। তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় যে বাস্তবতা ছিল, বর্তমান ডিজিটাল বিস্তারের প্রেক্ষাপট তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন—এ কথাও উল্লেখ করেন তিনি।

ডিজিটাল মাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন মন্ত্রী। নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ধাপে ধাপে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতার আশ্বাস

সর্বশেষ আপডেট ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬