ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মব’ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে বুধবারের বিতর্কিত ‘মব’ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মানবসম্পদ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, প্রতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন গভর্নর দায়িত্ব নিয়েই সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

‘মব কালচার’-এ সম্পৃক্ততার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত এইচআর নীতিমালা অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে।

সকালে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আহসান এইচ মনসুর। পরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার পর গভর্নর বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করতে প্রণোদনা, ব্যাংক খাতে সমন্বয় এবং নীতিগত সহায়তার বিষয়টি আলোচনায় এসেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিনিয়োগে বাধা হয়ে দাঁড়ানো উচ্চ সুদের হার পর্যালোচনার ইঙ্গিত দেন গভর্নর।

প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিয়মভিত্তিক ও বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয় বৈঠকে। কাজের গতি বাড়াতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ—‘ডেলিগেশন অব অথরিটি’—এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে গভর্নরের সামনেই তাঁর উপদেষ্টা আহসান উল্লাহকে ঘিরে বিক্ষোভ ও জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ ওঠে। একই দিন সকালে গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ঘটনার প্রেক্ষাপটে শৃঙ্খলা ও সুশাসন প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান এখন নজরকাড়া হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘মব’ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

সর্বশেষ আপডেট ০৪:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬