ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি সন্দেহে ভারতের বেঙ্গালুরুতে আটক ১৮

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 119

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও আজ তাক বাংলা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পুলিশের দাবি, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় বৈধ নাগরিকত্বের কাগজপত্র দেখাতে না পারায় তারা আইনি জটিলতায় পড়েন।

মঙ্গলবার বিকেলে আটক ব্যক্তিদের বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-এ করে পশ্চিমবঙ্গে নেওয়া হয়। পরে হাওড়া স্টেশনে নামানো হলেও তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার পরিকল্পনা থাকতে পারে।

জানা গেছে, শিশুদের বাদে বাকিরা বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তাদের কার্যক্রম নিয়ে সন্দেহ দেখা দিলে পুলিশ নজরদারি শুরু করে এবং পরে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

বর্তমানে তারা রেল পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে নাকি সীমান্তে পাঠানো হবে— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশি সন্দেহে ভারতের বেঙ্গালুরুতে আটক ১৮

সর্বশেষ আপডেট ০৮:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬