ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ আমলের অস্ত্র লাইসেন্স পর্যালোচনায় সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 324

প্রতীকী ছবি : বাংলা অ্যাফেয়ার্স

আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো নতুন করে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কে কীভাবে লাইসেন্স পেয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না এবং লাইসেন্সধারীরা আদৌ যোগ্য ছিলেন কি না—সবকিছুই আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, যাচাই শেষে যারা প্রকৃতপক্ষে লাইসেন্স পাওয়ার যোগ্য, তাদের লাইসেন্স বহাল থাকবে।

তবে অনিয়মের মাধ্যমে পাওয়া বা অপরাধমূলক উদ্দেশ্যে নেওয়া লাইসেন্স বাতিল করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্রও বাজেয়াপ্ত করা হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাতে ১০ হাজারের বেশি অস্ত্র জমা পড়েনি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তার ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় এসব অস্ত্র এখন আইনগতভাবে অবৈধ হয়ে গেছে। সেগুলো উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে মামলা করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে কতগুলো মামলা হয়েছে, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে দেশে কতটি লাইসেন্স এবং কতটি লাইসেন্সধারী অস্ত্র রয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ বাহিনীতে জনবল সংকটের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কনস্টেবলের দুই হাজার ৭০১টি পদ শূন্য রয়েছে। এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাসপোর্ট সেবা নিয়েও কথা বলেন তিনি। ই-পাসপোর্ট চালুর পর অভিযোগ কিছুটা কমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখনো অনেক মানুষ অনলাইনে আবেদন করতে অভ্যস্ত নন। ফলে তারা বিভিন্ন সহায়তাকারীর শরণাপন্ন হন, যা এক ধরনের পেশায় রূপ নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে পাসপোর্ট অফিসের ভেতরের লোকজনের যোগসাজশে ভোগান্তির অভিযোগও রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষামূলকভাবে বৈধ এজেন্ট নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। প্রথমে ঢাকা ও বিভাগীয় পাসপোর্ট অফিসগুলোতে এ ব্যবস্থা চালু করে সফল হলে তা সারা দেশে সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ’লীগ আমলের অস্ত্র লাইসেন্স পর্যালোচনায় সরকার

সর্বশেষ আপডেট ০৯:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬