ইরানে হামলায় সৌদি-আমিরাতের সমর্থনের ইঙ্গিত

- সর্বশেষ আপডেট ০৯:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 310
ইরানের ওপর চাপ বাড়াতে সীমিত সামরিক হামলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত–এর কিছু কর্মকর্তা সমর্থন দিতে পারেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। তবে কূটনীতিকরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
ইরান ইস্যুতে চলমান আলোচনা সম্পর্কে অবগত এক ইউরোপীয় কূটনীতিক জানান, শুরুতে ধারণা ছিল— ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক চাপ তেহরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করার কৌশল। কিন্তু জেনেভায় সাম্প্রতিক বৈঠকের পর সেই মূল্যায়নে পরিবর্তন এসেছে।
কূটনীতিকদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের মূল অবস্থান থেকে ইরান সরে আসার ইঙ্গিত দেয়নি। ফলে সামরিক চাপ বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের প্রভাব মোকাবিলায় কৌশলগত সুবিধা চাইলেও সৌদি আরব ও আমিরাত সরাসরি বড় যুদ্ধ এড়াতে চাইবে। কারণ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লে তেলের বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধাক্কা লাগতে পারে।



































