ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 134

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্রিফিং করেন র‍্যাব ডিজি একেএম শহিদুর রহমান

দাবি আদায় বা আন্দোলনের অজুহাতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি কিংবা জনজীবন অচল করার চেষ্টা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, গত দেড় বছরে বিশেষ করে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক ছিল। সে সময় থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছিল। তিনি দাবি করেন, সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে র‍্যাব সবসময় সতর্ক রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে।

আন্দোলনের নামে জনগণকে জিম্মি করা বা সড়ক অবরোধ করে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে র‍্যাব কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।

সাংবাদিক ও দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: র‍্যাব ডিজি

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬