মৃদু ভূকম্পে কেঁপে উঠল দেশ

- সর্বশেষ আপডেট ০৩:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 175
রমজানের শুরুতেই দুপুরে অনুভূত হলো ৪.১ মাত্রার ভূমিকম্প; উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই।
পবিত্র রমজান মাসের প্রথম দিনেই দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে কম্পনটি টের পান সিলেটসহ আশপাশের জেলার বাসিন্দারা।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ জানিয়েছে, ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে এর কেন্দ্রস্থল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, ভূমিকম্পের গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



































