ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 161

সারাবিশ্বে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার এসেছে পবিত্র রমজান। বাংলাদেশে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব মুসলিম রোজা শুরু করবেন। এই উপলক্ষে আজ থেকেই দেশের মসজিদগুলোতে শুরু হয়েছে প্রথম তারাবি নামাজ।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে প্রথম তারাবিতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন মসজিদে উপস্থিত ছিলেন সব বয়সের মানুষ—শিশু থেকে বৃদ্ধ—এবং সবাই নীরব ও ভাবগম্ভীরভাবে নামাজ আদায় করেছেন।

মসজিদ প্রাঙ্গণে এশার নামাজের আগে থেকেই মুসল্লিরা সারিবদ্ধভাবে বসেছিলেন। অনেকে নিজেদের সঙ্গে নিয়ে এসেছিলেন জায়নামাজ ও তসবি, আবার অনেকে নামাজের আগে আতর ব্যবহার করছিলেন এবং পরিচিতদের দিচ্ছিলেন।

মসজিদের প্রবেশদ্বারে বসানো হয়েছিল অস্থায়ী আতর ও টুপি বিক্রির দোকানও।

রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য মসজিদেও মুসল্লিরা ব্যাপক উপস্থিতি ছিলেন। অনেক জায়গায় ভিড় বেশি হওয়ায় মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর বসে তারাবি নামাজ আদায় করছেন।

এর আগে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বৈঠক শেষে বলেন, সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করা হয়েছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

সর্বশেষ আপডেট ১১:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬