কিশোরগঞ্জ-৪: বিএনপির ফজলুর রহমানের বড় জয়
- সর্বশেষ আপডেট ১০:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 39
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৬ হাজার ৯০৭ ভোটে পিছিয়ে রেখেছেন।
জেলা প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী, মোট ১৫০ কেন্দ্রের ভোটে ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতে ইসলামী ঢাকা সিটি করপোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
ফজলুর রহমানের এই জয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিএনপির স্থানীয় নেতারা বিজয়কে জনগণের সরকারের প্রতি আস্থা ও সমর্থনের পরিচায়ক হিসেবে দেখছেন। রোকন রেজার দলের পক্ষ থেকে ফলাফল নিয়ে আপত্তি না থাকলেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র।




































