ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ইসির দৃষ্টি আকর্ষণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 223

নির্বাচনের আগে ভোটারদের মধ্যে অর্থ বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, টকশোতে যাদের বক্তব্যে মানুষ আশান্বিত হন, তারাই নাকি ভোটারদের টাকা দিচ্ছেন—এ বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নজরুল ইসলাম খানের সঙ্গে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান জানান, কমিশন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ অন্যায়, অনৈতিক বা বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার মতো ঘটনা ঘটছে বলেও কমিশনকে অবহিত করা হয়েছে। বিষয়গুলো সঠিকভাবে মনিটরিং করা কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী ও এজেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত না হয়। বহুল প্রত্যাশিত এই নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশনকে আইন অনুযায়ী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে লাখ লাখ নারীর বিশেষ পোশাক তৈরি, ব্যালট পেপার ছাপানো এবং সিলসহ জব্দ হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনা নির্বাচনের দিন দেখার বিষয় নয়, আগেই কমিশনের নজরে আসা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কমিশনের অধীন থাকা সত্ত্বেও আগাম তথ্য না পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিছু ব্যক্তি নিজেদের ক্ষমতাবান মনে করছেন বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

মাঠ প্রশাসনে পক্ষপাতিত্বের অভিযোগ সম্পর্কেও তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে নির্দিষ্ট দলের লোক হিসেবে কিছু ডিসির নাম উল্লেখ করা হচ্ছে। এটি গুজবও হতে পারে।

এমন গুজব ছড়িয়ে কর্মীদের উসকানি দেওয়ার চেষ্টা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে কোনো কর্মকর্তার কর্মকাণ্ড যেন বিশেষ দলের পক্ষে না যায়, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। যেসব দল নির্বাচন চায় না তারা নির্বাচনে নেই উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই আগ্রহী। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্যালট বাক্স আগের রাতে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দিন সকালে পাঠানো গেলে ভালো হতো। তবে দুর্গম এলাকায় নিরাপত্তার কারণে আগেই পাঠানোর প্রয়োজন হতে পারে।

ব্যালট বাক্স স্বচ্ছ থাকবে, চারটি লক থাকবে এবং পূর্ণ হলে অতিরিক্ত লক দেওয়া হবে। গণনার সময় এজেন্টদের সামনেই বাক্স খোলা হবে বলেও জানান তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ইসির দৃষ্টি আকর্ষণ বিএনপির

সর্বশেষ আপডেট ০৩:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬