শিরোনাম
টাকার ব্যাগসহ বিমানবন্দরে জামায়াতের আমির আটক
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও (রংপুর)
- সর্বশেষ আপডেট ০১:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 140
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, বেলাল উদ্দিন প্রধানের ভাষ্য মতে টাকা ৫০ লাখ টাকার ওপরে।
বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে জানান।

































