ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দূষণ কমাতে বিশ্বব্যাংকের ৪৫২৮ কোটি টাকার ঋণ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 132

রাজধানীর স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পানি দূষণ নিয়ন্ত্রণে ৩৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫২৮ কোটি টাকা। ওয়াশিংটনে অনুষ্ঠিত বোর্ড সভায় অনুমোদিত এ অর্থে বৃহত্তর ঢাকায় পানি নিরাপত্তা জোরদার, নদী-খাল পুনরুদ্ধার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার ঢাকার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ কর্মসূচির আওতায় সিটি করপোরেশন ও ওয়াসার সক্ষমতা বাড়ানো হবে, বিশেষ করে ভূগর্ভস্থ পানি উত্তোলন ব্যবস্থাপনায়। এর মাধ্যমে ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ পানি এবং ৫ লাখ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা পাবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত সেবা নিশ্চিত করা হবে এবং দূষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেম বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারণে ঢাকায় পানি দূষণ মারাত্মক আকার নিয়েছে, যা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কর্মসূচি নদী ও খালের দূষণ কমাতে এবং দীর্ঘমেয়াদে পরিবেশ পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ঢাকায় মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপযুক্ত পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় এবং কার্যকর মল-মূত্র ব্যবস্থাপনা ব্যবহার করেন মাত্র ২ শতাংশ মানুষ।

৮০ শতাংশের বেশি অপরিশোধিত বর্জ্য সরাসরি আন্তঃসংযুক্ত জলপথে পড়ে। অর্ধেকের বেশি খাল হারিয়ে গেছে বা দখল-অবরুদ্ধ, যা দূষণ পরিস্থিতি আরও জটিল করেছে।

এ প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, যাতে সেবা উন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ এবং নদী-খালের প্রবাহক্ষমতা পুনরুদ্ধার করা যায়।

ঢাকায় দেশের প্রায় ৮০ শতাংশ রপ্তানিমুখী পোশাক কারখানা অবস্থিত। ৭ হাজারের বেশি কারখানা প্রতিদিন প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য পানি জলপথে ফেলছে, যা ত্বক, ডায়রিয়া ও স্নায়ুবিক রোগের ঝুঁকি বাড়ায়। নতুন কর্মসূচিতে শিল্প বর্জ্য পরিশোধন ও পানি পুনর্ব্যবহারে বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

প্রকল্পের টাস্ক টিম লিডার ও বিশ্বব্যাংকের সিনিয়র পানি সরবরাহ ও স্যানিটেশন বিশেষজ্ঞ হার্ষা গোয়েল বলেন, প্রথম ধাপে ঢাকার জলাশয়ে দূষণ নির্গমন কমানো, নদীর জন্য সমন্বিত পানির মান সূচক প্রণয়ন, ডিজিটাল রিয়েল-টাইম দূষণ পর্যবেক্ষণ চালু এবং চারটি নদীর জন্য সমন্বিত পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রথম পর্যায়ে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত এলাকা অন্তর্ভুক্ত হবে। প্রধান খাল ও নদীর কাছের সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে বর্জ্য সংগ্রহ কভারেজ বাড়ানো, পুনর্ব্যবহার ব্যবস্থার উন্নয়ন, কঠিন বর্জ্য ফেলা বন্ধ, ড্রেনেজে সরাসরি পয়ঃনিষ্কাশন ও শিল্প বর্জ্য নির্গমন রোধে পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার দূষণ কমাতে বিশ্বব্যাংকের ৪৫২৮ কোটি টাকার ঋণ অনুমোদন

সর্বশেষ আপডেট ০৩:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬