ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অধিক ঝুঁকিপূর্ণ ৭১ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

গালিব হাসান পিল্টু, যশোর
  • সর্বশেষ আপডেট ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 249

যশোরের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম পৌছানো শুরু হয়েছে। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

রাত পোহালেই নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে যশোর জেলার ৮টি উপজেলার ৬টি সংসদীয় আসনের ৮২৪টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন- এখন অপেক্ষা ভোটারদের উপস্থিতির।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, যশোরে মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং হিজড়া ভোটার ২৫ জন। মোট ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

এবারের নির্বাচনে ৩৬.৬৫ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংখ্যায় তা ৩০২টি, যা আগের নির্বাচনের তুলনায় বেশি। এর মধ্যে ৭১টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আসনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে ঝুঁকি সবচেয়ে বেশি। ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টিই ঝুঁকিপূর্ণ। যশোর-১ (শার্শা) আসনে ১০২টির মধ্যে ৫১টি, যশোর-৩ (সদর) আসনে ১৯০টির মধ্যে ৫০টি এবং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১৭৫টির মধ্যে ৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ৪২টি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে- যা জেলার মধ্যে সবচেয়ে কম।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত এলাকা ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অনলাইন সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। সাধারণ কেন্দ্রের তুলনায় এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির টহলও জোরদার করা হয়েছে। প্রতি দুটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দল তাদের এজেন্ট ও কর্মীদের প্রস্তুত রেখেছে। দলীয় নেতারা সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা দিয়েছেন।

সব মিলিয়ে নির্বাচনের আগের দিন যশোরে প্রস্তুতির চিত্র সন্তোষজনক বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে যাওয়ায় এখন আর কোনো বড় ধরনের লজিস্টিক বাধা নেই। নিরাপত্তা বলয় জোরদার থাকায় ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- এমন প্রত্যাশাই প্রশাসনের।

এখন দেখার বিষয়, আগামীকাল ভোটারদের অংশগ্রহণ কতটা হয় এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। যশোরবাসীর নজর এখন ভোটের দিনটির দিকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে অধিক ঝুঁকিপূর্ণ ৭১ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

সর্বশেষ আপডেট ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬