ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের স্বল্প মেয়াদের কারণে বিদেশি বিনিয়োগ আসেনি : জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 81

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজনীয় বিনিয়োগ আসেনি কারণ বর্তমান সরকারের মেয়াদ কম, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা সত্ত্বেও বিনিয়োগ কম হওয়ার কারণে খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়নি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, তিনি সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। সেখানে ক্রাউন প্রিন্স ও রাজপরিবারের সঙ্গে আলোচনায় বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ব্যাপক বিনিয়োগ প্রয়োজন।

তবে বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি প্রশ্ন করেছেন সরকারের মেয়াদ কতদিন, যার কারণে চূড়ান্ত বিনিয়োগ হয়নি।

তিনি আরও বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের বিষয়ে জিটুজি ভিত্তিতে দীর্ঘ আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তার ভাষ্য, “আমরা যদি আরও কিছু সময় পেতাম, বা সরকারের মেয়াদ একটু দীর্ঘ হতো, তাহলে আরও ভালো কিছু করা যেত।”

উপদেষ্টা বলেন, দায়িত্বশীলভাবে দেনা পরিশোধ করা হয়েছে এবং বিভিন্ন কমিটি তৈরি করে পরবর্তী সরকারের জন্য রিপোর্ট প্রস্তুত রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার চাইলে এই রিপোর্টের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ অব্যাহত রাখতে পারবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারের স্বল্প মেয়াদের কারণে বিদেশি বিনিয়োগ আসেনি : জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬