ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় মানবাধিকার কমিশন

নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 103

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ।

নবনিযুক্ত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা তাদের আন্তরিক স্বাগত জানান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবনিযুক্ত কমিশনারদের মধ্যে রয়েছেন- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মোঃ নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাকাণ্ড) সাবেক সদস্য অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য ইলিরা দেওয়ান।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নবনিযুক্তরা কমিশনের বিদ্যমান কার্যক্রম ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে নিজেকে পরিচিত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় মানবাধিকার কমিশন

নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনারের দায়িত্ব গ্রহণ

সর্বশেষ আপডেট ০৭:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬