শিরোনাম
জানালেন অর্থ উপদেষ্টা
জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 126
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন।
তিনি রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, চলতি মাসে সিদ্ধান্ত নেওয়া হবে কারা নতুন বই ছাপানোর দায়িত্ব পাবেন।
এছাড়া তিনি উল্লেখ করেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, সেসব অভিযুক্তকে চলতি বছর কোনো বই ছাপার কাজ দেওয়া হবে না।





























