ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ শিশুকে গুলি করে হত্যা, ৭ জনই নিজের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 23

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত আট শিশু নিহত হয়েছে। যাদের মধ্যে সাতজনই ওই বন্দুকধারীর নিজের সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে লুজিয়ানার শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও বাকি পাঁচজন মেয়ে। তাদের বয়স ১ থেকে ১৪ বছর। এর মধ্যে সাতজন আপন ভাইবোন। বাকি একজন তাদের কাজিন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্পোরাল ক্রিস বোর্ডেলোন জানিয়েছেন, হামলাকারী বাবার নাম শামার এলকিন্স। তার বয়স ৩১ বছর।

এ ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গুলি থেকে বাঁচতে সে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে যায়। যদিও সে সুস্থ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর-বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮ শিশুকে গুলি করে হত্যা, ৭ জনই নিজের সন্তান

সর্বশেষ আপডেট ১১:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬