ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাঅ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 198

রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সর্বশেষ আপডেট ১২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬