৬৪ বাংলাদেশি বন্দি ফেরত পাঠালো মালয়েশিয়া

- সর্বশেষ আপডেট ০৮:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 166
মালয়েশিয়া ৬৪ জন বাংলাদেশিসহ মোট ১২৭ বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ইমিগ্রেশন বিভাগ সোমবার জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে এসব বন্দিকে দেশে পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো বন্দিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সর্বোচ্চ, এরপর মিয়ানমার নাগরিক ২১ জন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
সব বন্দিকে কেএলআইএ-১ ও কেএলআইএ-২ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিভিন্ন অপরাধে সাজা ভোগ করেছেন। এর মধ্যে রয়েছে নির্যাতন আইন, বিপজ্জনক মাদক আইন ১৯৫২, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও সংশ্লিষ্ট বিধিমালা।
ফেরত পাঠানো বাংলাদেশিদের নাম ইমিগ্রেশন সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
মালয়েশিয়া নিয়মিতভাবে বিদেশি অপরাধীদের দেশে ফেরত পাঠিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখছে।




































