ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রদ্রোহ মামলায়

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

এদিন রাতে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, রাকিবুল হাসান প্রকাশ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি এবং সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ঘটনার পেছনে আরও কারা রয়েছেন এবং মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে রাকিবুল হাসানকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় রাষ্ট্র ও সরকারবিরোধী এবং উসকানিমূলক বক্তব্য দিতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

অডিওটি প্রকাশ্যে আসার পর গত ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

এর আগে রাকিবুল হাসান ওই অডিও নিজের নয় বলে দাবি করেছিলেন। তার বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রদ্রোহ মামলায়

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

সর্বশেষ আপডেট ১১:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬