ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ১২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 115

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

এদিকে ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে রাজধানীমুখী শতাধিক বিভিন্ন গাড়ি।

এতে দুর্ভোগের শিকার হন এসব গাড়ির চালক ও যাত্রীসাধারণ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। পরে স্বাভাবিক হয় চলাচল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ ঘণ্টা পর ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ১২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬