২৪ ঘণ্টায় হামে আরও ১২ মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 117
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৩ জন। দুই মাসে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে গত দুই মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
এদিকে, একই সময়ে সন্দেহজনক হাম ও উপসর্গে মারা গেছেন ৩৭৭ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৪ জনের।


































