ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 43

দীর্ঘ একযুগের বেশি সময় বিরতির পর দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে, সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। তবে পার্বত্য তিন জেলা-রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি-এ ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করে এপ্রিল মাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ বছর পর আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সর্বশেষ আপডেট ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬