ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 158

নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান রুয়ান্ডার উতাগুশিমানিন্দে

১৫ বছর ২২৩ দিনে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়েছেন।

রুয়ান্ডা নারী ক্রিকেট দলের ওপেনার উতাগুশিমানিন্দে শনিবার (২১ মার্চ) নাইজেরিয়ার লাগোসে ঘানার বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ৬৫ বলে অপরাজিত ১১১ রান করে দলকে ১২২ রানের বড় জয় এনে দিয়েছেন।

১৭টি বাউন্ডারি হাঁকানো এই ইনিংস কেবল ব্যক্তিগত অর্জন নয়; রুয়ান্ডা ক্রিকেটের ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছে।

এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন উগান্ডার প্রসকোভিয়া আলাকো (১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি)। ছেলেদের ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন (১৮ বছর ২৮০ দিনে)।

এখন নারী-পুরুষ মিলিয়ে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার রুয়ান্ডার উতাগুশিমানিন্দে।

শুধু বয়স নয়, অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন উতাগুশিমানিন্দে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার কারেন রোলটনের ৯৬ রানের রেকর্ডকে প্রায় দুই দশক পর অতিক্রম করেছেন এই আফ্রিকান কিশোরী।

ম্যাচ শেষে উতাগুশিমানিন্দে বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। ১৫ বছর বয়সে অভিষেকেই এমন কিছু পাব ভাবিনি। আমার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসই এই অর্জনের মূল চাবিকাঠি।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ বছরেই আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বিশ্ব রেকর্ড

সর্বশেষ আপডেট ০৪:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬