১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

- সর্বশেষ আপডেট ০৩:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 183
দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন করে দায়িত্ব দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১০টি কলেজে এ পদায়নের তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা আদেশ অনুযায়ী, রাজধানীর ইডেন মহিলা কলেজ-এর নতুন অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক শামিম আরা। একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শাহনাজ পারভীন।
এছাড়া সাভার সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, বিরামপুর সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজবাড়ী সরকারি কলেজ ও দিনাজপুর সরকারি মহিলা কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন উপাধ্যক্ষও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।































