হেমায়েতপুরে বাইপাস সড়কের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
- সর্বশেষ আপডেট ০৭:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 37
সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা ও মানিকগঞ্জ বাইপাস সড়কের অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে।
রবিবার ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নির্দেশনায় অভিযানটি চালানো হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা হকারদের বোঝাইয়ে দোকান সরিয়ে দেন। এসময় মহাসড়কে থ্রি-হুইলার চলাচল এবং অবৈধ পার্কিংও বন্ধ করা হয়েছে।
অ্যাডভোকেট মো. মেহেদী হাসান বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেন ও মানিকগঞ্জ বাইপাসের বড় অংশে হকাররা দখল করেছিল। এতে যানজট বাড়ত এবং আবর্জনা-জমে ড্রেনেজ অকেজো হত। সংসদ সদস্যের নির্দেশে আমরা আজ এগুলো সরিয়ে দিয়েছি।”
তিনি আরও জানান, “যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন মহাসড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এই জনহিতকর কার্যক্রম চালু থাকবে।”
































