ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 13

DinajpurTV |

হার্টের (হৃদরোগ) চিকিৎসায় ব্যবহৃত ২৯ ধরনের স্টেন্ট বা রিংয়ের সরকারি নির্ধারিত নতুন মূল্য তালিকা কার্যকরের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নতুন দামে কিছু ক্ষেত্রে রিংয়ের দাম সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।

স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুমোদিত মূল্য এখন থেকে সব হৃদরোগ চিকিৎসা প্রদানকারী হাসপাতালে কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) ডিজিডিএ মহাপরিচালকের স্বাক্ষরিত চিঠি হাসপাতালগুলোতে পাঠানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞ কমিটির একাধিক সভার সুপারিশ এবং পরবর্তী মূল্য পুনর্বিবেচনার পর এই নতুন দাম চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ধরনের স্টেন্টের দাম ১ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত কমেছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন মূল্য তালিকা হাসপাতালের নোটিশ বোর্ডে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে, যাতে রোগী ও স্বজনরা সহজেই তা দেখতে পারেন। একই সঙ্গে সর্বোচ্চ খুচরা মূল্যের ভিত্তিতে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। তবে চিকিৎসা প্যাকেজের ভেতরে এই খরচ অন্তর্ভুক্ত করা যাবে না।

এছাড়া প্রতিটি স্টেন্টের নাম, উৎপাদনকারীর তথ্য ও নির্ধারিত মূল্যসহ আলাদা ক্যাশমেমো দিতে হবে। ব্যবহৃত স্টেন্টের প্যাকেট রোগীকে ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারন

সর্বশেষ আপডেট ০৮:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬