ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ভয়ে তুরস্ক ছাড়ছে মার্কিন নাগরিকরা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 130

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ছড়িয়ে পড়ছে। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় এবার তুরস্কে অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বিশেষ করে ইরান সীমান্তঘেঁষা দক্ষিণ-পূর্ব তুরস্ক দ্রুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

সোমবার আঙ্কারায় মার্কিন দূতাবাস জানায়, আদানা শহরের কাছে তাদের কনস্যুলেট থেকে জরুরি নয় এমন সরকারি কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সেখানে থাকা মার্কিন নাগরিকদেরও সতর্ক করে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠতে পারে।

এর আগে তুরস্কের আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঢোকার আরেকটি চেষ্টার খবর সামনে আসে। সেই ঘটনার পরই নতুন করে এই সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর জবাবে তেহরান বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানাচ্ছে। উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি এরই মধ্যে লক্ষ্যবস্তু হয়েছে।

তুরস্কেও ন্যাটোর কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে মার্কিন সেনা মোতায়েন আছে। আদানার কাছের ইনসারলিক বিমানঘাঁটি তার মধ্যে সবচেয়ে পরিচিত। কয়েক দশক ধরে এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় স্টেট ডিপার্টমেন্ট আদানা কনস্যুলেট জেনারেল থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব তুরস্কে থাকা মার্কিন নাগরিকদেরও যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যেই গত সপ্তাহে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে এগোতে থাকলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট করার ব্যবস্থা নেওয়া হয়েছিল, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস পরে বলেন, ইনসারলিক ঘাঁটিতে মোতায়েন স্প্যানিশ সেনাদের পরিচালিত একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যাটারি প্রথমে ক্ষেপণাস্ত্রটির গতিপথ শনাক্ত করে এবং সেটির তথ্য ন্যাটো ব্যবস্থায় পাঠায়। যদিও সেটি সরাসরি ভূপাতিত করা তাদের দায়িত্বে ছিল না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলার ভয়ে তুরস্ক ছাড়ছে মার্কিন নাগরিকরা

সর্বশেষ আপডেট ০৮:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬