ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের রিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 119

Supreme Court of Bangladesh

দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি হওয়ার আশঙ্কায় পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

জনস্বার্থে রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রিটে সংস্কৃতি, ধর্ম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর দাবিতে বলা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি নবসৃষ্ট কার্যক্রম। পরে এটি পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করে মূল সংস্কৃতির অংশ হিসেবে প্রচার করা হয়েছে।

পাখি, মাছ ও পশুর বিশালাকৃতির প্রতিকৃতি বহন করে কল্যাণ প্রার্থনা ইসলামের নিয়মের পরিপন্থি, কারণ মুসলিমরা কেবল আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীক হিন্দু ধর্মীয় চিহ্নের সঙ্গে সম্পর্কিত, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকি বাড়ায়।

এছাড়া, এই কার্যক্রম সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদের মূলনীতির পরিপন্থী বলে রিটে দাবি করা হয়েছে।

রিটে হাইকোর্টের কাছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, অনুমোদন বা প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাইকোর্টে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের রিট

সর্বশেষ আপডেট ০৯:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬