ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের নতুন প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 10

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয়ও নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ‘সাধারণ হজ প্যাকেজ’-এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজের নতুন প্যাকেজ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬