ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মার্কিনদের ভ্রমণ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 11

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। যেকোনো সময় পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে পারে এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে স্টেট ডিপার্টমেন্টের ওই সতর্কবার্তার বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের নির্দেশনা অনুসরণ এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় সম্ভাব্য ভ্রমণ জটিলতার বিষয়েও নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর মধ্যে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ হয়ে যাওয়া কিংবা যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের এ অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে মধ্যপ্রাচ্য হয়ে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, অতীতে মধ্যপ্রাচ্যের বাইরেও দেশটির কূটনৈতিক স্থাপনা ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটেই এ বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক ভ্রমণ, আকাশপথে চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বজুড়ে মার্কিনদের ভ্রমণ সতর্কতা

সর্বশেষ আপডেট ০৫:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬