ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমান

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। এ দেশকে পুনর্গঠন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনে জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, বেলা পৌনে ১২টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। মাঠ প্রাঙ্গণে আসতেই হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তারেক রহমান।

সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। মির্জা ফখরুলের ছোট ভাই বিএনপি নেতা মির্জা ফয়সল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনি সমাবেশে মানুষের ঢল নেমেছে।

সকাল থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের অনেকেরই হাতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমান

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার

সর্বশেষ আপডেট ১২:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬