স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 12
জাতীয় পর্যায়ে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের তালিকায় স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও পুরস্কৃত করা হয়েছে। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান।
মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, গবেষণা এবং পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর মোট ১৪ জন ব্যক্তি মনোনীত হন। তাঁদের মধ্যে কয়েকজন মরণোত্তরভাবে এ সম্মাননা পান।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়াবিদ, প্রশাসনিক ব্যক্তিত্ব এবং সমাজ উন্নয়নে নিবেদিত ব্যক্তিরা। পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানকেও জাতীয় উন্নয়নে ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত, যা প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।




































