ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 116

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে বিল পাসের পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন করা হয় এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি উপস্থাপন করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিতামূলক করতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।

তবে বিলটির বিরোধিতা করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তারা কণ্ঠভোটে না ভোট দেন এবং বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানান।

এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। যদিও অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন।

বিরোধীদলীয় এমপি হান্নান মাসুদ বলেন, বিশেষ পরিস্থিতির কথা বলে আগেও অধ্যাদেশ জারি করা হয়েছিল। এখন আবার কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এতে নির্বাচিত প্রতিনিধির বদলে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়বে এবং স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না 

সর্বশেষ আপডেট ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬