স্কুল চলাকালীন যানজট নিরসনে নির্দেশ প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৪:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 150
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে প্রতিদিনের তীব্র যানজট নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত সমাধান খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়তে পারেন
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যাতায়াতকে কেন্দ্র করে যে চাপ তৈরি হয়, তা এখন আর উপেক্ষা করার মতো নয়—এমন ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে স্কুলের সামনে ব্যক্তিগত গাড়ির ভিড় কীভাবে কমানো যায়, সেটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবসম্মত প্রস্তাব তৈরির কথা বলা হয়েছে।
বৈঠকে উঠে আসে, রাজধানীর কিছু স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি এসে ভিড় করে। এতে শুধু সংশ্লিষ্ট সড়কই নয়, আশপাশের এলাকাতেও দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।
ফলটা শেষ পর্যন্ত ভোগ করতে হয় সাধারণ মানুষকেই; এমনকি শিক্ষার্থীরাও সময়মতো ক্লাসে পৌঁছাতে হিমশিম খায়।
সমস্যাটিকে আলাদা করে চিহ্নিত করে কার্যকর ও আধুনিক সমাধান বের করতে সংশ্লিষ্টদের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965




































