ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বেসরকারি ফলাফল

সুনামগঞ্জ-2 আসনে বিএনপির নাছিরের জয় মেনে শিশির মনিরের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89

নাছির উদ্দীন চৌধুরী (বামে) এবং শিশির মনির

বেসরকারি ফলাফলে বিপুল ভোটে পিছিয়ে পড়ে সুনামগঞ্জ-২ আসনে পরাজয় মেনে নিয়েছেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে শিশির মনির নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টির বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে নাছির উদ্দীন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার আগেই ভোটের ব্যবধান স্পষ্ট হওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানান।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেসরকারি ফলাফল

সুনামগঞ্জ-2 আসনে বিএনপির নাছিরের জয় মেনে শিশির মনিরের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ আপডেট ০৮:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬