শিরোনাম
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 170
সালাহউদ্দিন আহমদ, যিনি ২০১৫ সালে গুমের শিকার হন এবং দীর্ঘদিন ভারতের মেঘালয়ে আটক থাকেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। দেশের রাজনীতিতে তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্যও ছিলেন সালাহউদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষ করে প্রশাসন ক্যাডারে যোগ দেন এবং জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
গুমের ঘটনায় দেশ-বিদেশে তার সাহসিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রকাশ পায়। দেশে ফিরে তিনি আবার রাজনীতিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং এবার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
Tag :
স্বরাষ্ট্রমন্ত্রী

































