ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 7

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে হকার বসানোকে কেন্দ্র করে সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন।

তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক ও মুন্নার নাম জানা গেছে। আহত আনসার সদস্য এম এইচ মানিক বলেন, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ফুটপাতে হকার বসতে নিষেধ করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন হকার দেশীয় অস্ত্র নিয়ে আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান জানান, আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সাভার মডেল থানাকেও জানানো হয়েছে।

তবে এ বিষয়ে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

সর্বশেষ আপডেট ০৯:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬