ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০১:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 22

সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল, ভিডিও ভাইরাল

খুলনার মোংলায় রোগী পরিবহনের জন্য ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্সে ছাগল তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুল ছয়টি ছাগল গাড়িতে তোলেন। পরে সেগুলো মোংলায় নিয়ে যাওয়া হয়। ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে এর আগেও অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করেছেন চালক শরীফুল। তবে চালকের দাবি, এ ধরনের ঘটনা এবারই প্রথম। ছাগল পরিবহনের জন্য তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন তিনি।

ছাগল ব্যবসায়ী রশিদ বলেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসার পর কোনো গাড়ি না পেয়ে তিনি অ্যাম্বুলেন্সটি থামান। পরে ছয়টি ছাগল ওই অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসেন। এ জন্য চালককে কোনো টাকা দেননি বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় শুক্রবার অ্যাম্বুলেন্সের চালক শরীফুলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয় পৌর কর্তৃপক্ষ। সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ছাগল পরিবহনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, ‘ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলছেন, রোগী পরিবহনের জন্য নির্ধারিত সরকারি অ্যাম্বুলেন্স কীভাবে পশু পরিবহনে ব্যবহার করা হলো, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট ০১:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬