শিরোনাম
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা আব্বাস
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 151
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।


































