ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমঅধিকারই ছিল স্বাধীনতার লড়াইয়ের মূল কথা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 99

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাগরিক সংলাপের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক নাগরিক সংলাপে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, সবার জন্য মর্যাদাপূর্ণ সমঅধিকার নিশ্চিত করাই ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল চেতনা। কিন্তু বাস্তবে এখনো নারী ও কিশোরীরা ন্যায়বিচার, সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে নানা বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হচ্ছে।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “তার কণ্ঠ, তার অধিকার” শীর্ষক এক নাগরিক সংলাপের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল- “অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ: সকল নারী ও কন্যার জন্য।”

আলোচনায় শাহীন আনাম বলেন, বাংলাদেশের নারীরা বহুবার সাহস, সক্ষমতা ও নেতৃত্বের পরিচয় দিলেও বিভিন্ন সহিংসতা ও বৈষম্যের কারণে তাদের অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে সরে যেতে বাধ্য করা হয়। তার মতে, নারীরা পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখলেও ক্ষমতার কেন্দ্রগুলোতে তাদের উপস্থিতি এখনো সীমিত। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার নিশ্চিত করতে আইনের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, নারীর অধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৯৫ সালের বেইজিং বিশ্ব নারী সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেখানে যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল, তার অনেকগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক।

এই নাগরিক সংলাপে তরুণদের পাশাপাশি দলিত জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, বিভিন্ন বিশ্বাস ও লিঙ্গপরিচয়ের মানুষ এবং তৃণমূল পর্যায়ের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। খোলামেলা নাগরিক পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে তারা সরাসরি আলোচকদের কাছে নিজেদের অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরার সুযোগ পান।

আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে ওয়াসিউর রহমান তন্ময় বলেন, সাম্প্রতিক আন্দোলন ও পরিবর্তনের প্রক্রিয়ায় নারীদের দৃশ্যমান ভূমিকা থাকলেও সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের প্রতিনিধিত্ব এখনো কম।

তিনি জানান, ২০২৫ সালে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতার ২ হাজার ৮০৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৭৮৬টি ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এছাড়া বিবাহিত নারীদের প্রায় ৭২ শতাংশ স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন। অনলাইনে সহিংসতার মুখে পড়েছেন ৬৩ থেকে ৭৮ শতাংশ নারী। একই সঙ্গে প্রায় ৫১ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায় এবং দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের সংখ্যা মাত্র সাতজন।

মানুষের জন্য ফাউন্ডেশনের অধিকার ও সুশাসন কর্মসূচির পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ছিল অধিকার, কণ্ঠস্বর ও মর্যাদার সংগ্রামও। তাই বাস্তবে সমতা নিশ্চিত হচ্ছে কি না- এ প্রশ্ন সমাজকে নিয়মিতভাবে তুলতে হবে।

তিনি বলেন, প্রতিদিনের জীবনে অধিকার কীভাবে খর্ব হয় তা বোঝার সামাজিক সক্ষমতা তৈরি করতে হবে এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা রূপান্তরকামী ব্যক্তিদের প্রতিদিনের অপমান ও অনিরাপত্তা, প্রত্যন্ত অঞ্চলে নারীদের ন্যায়বিচার পাওয়ার সীমাবদ্ধতা, সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার বিস্তার এবং বাল্যবিবাহের স্থায়ী উপস্থিতির মতো নানা বিষয় তুলে ধরেন।

উই ক্যান বাংলাদেশের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, অগ্রগতি হলেও সমাজে বৈষম্য এখনো গভীরে প্রোথিত। মেয়েদের এমনভাবে বড় করা যাবে না যাতে তারা মনে করে বিয়েই তাদের একমাত্র ভবিষ্যৎ। মর্যাদা, আত্মবিশ্বাস ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে।

রাঙামাটি থেকে আসা মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন, তৃণমূল পর্যায়ে আইন সম্পর্কে সচেতনতা কম এবং ধর্ষণের মামলায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান না। আদিবাসী নারী ও কিশোরীদের এখনো সমান নাগরিক মর্যাদা নিশ্চিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার বলেন, শিশুবিবাহ, ধর্ষণ ও বৈষম্যের নানা রূপের শেকড় পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর মধ্যে নিহিত। তিনি বলেন, কেবল আইনি বয়সসীমা রক্ষা নয়, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীরা এখনো জনপরিসরে বঞ্চনা, সীমিত সেবা এবং সামাজিক অবহেলার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের বাস্তব চাহিদা ও কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয় না।

মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, আন্তর্জাতিক নারী দিবসকে কেবল প্রতীকী উদযাপনে সীমাবদ্ধ না রেখে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং সব সম্প্রদায়ের নারী ও কিশোরীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংগঠনটির মতে, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাস্তব পরিবর্তন আনতে হবে, যাতে দেশের প্রতিটি নারী ও কিশোরী মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমঅধিকারই ছিল স্বাধীনতার লড়াইয়ের মূল কথা

সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬