ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের প্রথম অধিবেশন ঘিরে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 254

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নজরদারির মধ্য রয়েছে সংসদ এলাকা। সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনে আসতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টা থেকেই জাতীয় সংসদ এলাকা ও আশপাশের সড়কে নিরাপত্তা জোরদার করা হয়।

সংসদ ভবনের বিভিন্ন গেটে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা চৌকি বসিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। প্রবেশপথে তল্লাশি ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদেরও কড়া যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

নিরাপত্তার অংশ হিসেবে সকাল থেকেই ফার্মগেটের খামারবাড়ি মোড় থেকে মিরপুরমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।

বেলা ১১টায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নানা কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা একটি সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদের প্রথম অধিবেশন ঘিরে কড়া নিরাপত্তা

সর্বশেষ আপডেট ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬