ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 25

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি বলছে, বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতেও কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (১৫ জুলাই) বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।

তিনি বলেন, জব্দ হওয়া সম্পদের মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা সম্পদের পরিমাণ ১৯ হাজার কোটি টাকা।

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বিএফআইইউ প্রধান বলেন, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর জানানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ইখতিয়ারউদ্দিন মো. মামুন বলেন, আর্থিক গোয়েন্দা সংস্থা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয় না। সন্দেহজনক লেনদেন বা কার্যক্রমের তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করা হয়।

তার ভাষ্য, দল বা মতাদর্শ নয়, সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধেও একই ধরনের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনা পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে। তদন্তের আওতায় থাকা শিল্পগোষ্ঠীগুলো হলো—এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার, আরামিট গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থ।

বিএফআইইউ জানায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি মামলা দায়ের, বিদেশে থাকা সম্পদ ফেরাতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

সর্বশেষ আপডেট ০৩:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬