ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 157

ঢাকা থেকে পবিত্র হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামী শুক্রবার রাতেই। প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ বিমানের বিশেষ হজ ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে প্রথম দলটি রওনা হবে। হজযাত্রীদের বিদায় ও আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর আগে স্বাস্থ্য সুরক্ষায় ১৭১ সদস্যের মেডিকেল টিম ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে।

চলতি হজ ব্যবস্থাপনায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘নুসুক কার্ড’, যা হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে।

এই কার্ডের মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন সেবা পাওয়া যাবে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীরা ইতোমধ্যে দেশে থেকেই কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নির্ধারিত প্রক্রিয়ায় তা সংগ্রহ করবেন।

আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে

সর্বশেষ আপডেট ০৫:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬