ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাসক নয়, সেবক হয়ে কাজ করুন’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 16

জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মের মধ্যে থেকে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি। তবে বিগত ১৭ বছরে প্রশাসনে যে রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ ও জনগণমুখী প্রশাসন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এসব উদ্যোগের মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই কর্মকর্তাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

দেশের তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, আগের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে অসঙ্গতি তৈরি করা হয়েছিল। সঠিক নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও প্রবাসী আয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সমন্বয় করে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘শাসক নয়, সেবক হয়ে কাজ করুন’

সর্বশেষ আপডেট ০৭:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬