ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ শেষে তারেক–ইউনূসের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 225

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

এবারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথ শেষে তারেক–ইউনূসের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬