ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের ক্রসফায়ার, শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 183

একরাম হত্যা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরামুল হক নিহত হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

তবে ঘটনার পর একরামুল হকের স্ত্রীর সঙ্গে তার মুঠোফোনে কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে এলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই অডিওতে গুলির শব্দ ও পরিবারের উদ্বেগের মুহূর্ত উঠে আসে, যা কথিত বন্দুকযুদ্ধের সরকারি বর্ণনা নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি করে।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একরামুল হক হত্যার বিচার দাবিতে নতুন করে আলোচনা শুরু হয়। তার পরিবারও বিচার চেয়ে আইনি উদ্যোগ নেওয়ার কথা জানায়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্ত শেষে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই ভিত্তিতেই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী ধাপে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

তদন্তে একরামুল হক হত্যাকাণ্ডে ১১ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশও করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

র‍্যাবের ক্রসফায়ার, শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

সর্বশেষ আপডেট ১২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬