ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 11

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে সহযোগিতা করে আসছে।

তিনি বলেন, নিজ নিজ আধুনিকায়নের পথে চীন ও বাংলাদেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করেছে। দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে শি জিনপিং বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।

চীনা প্রেসিডেন্ট বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন।

এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও গভীর ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের অগ্রগতির সুফল উভয় দেশের জনগণ আরও বেশি ভোগ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬