ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 8

রাষ্ট্রপতি

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও যাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রশাসনিক, আবাসন ও যানবাহন ব্যবস্থার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় ফিরে আসবেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, আবাসন এবং যানবাহনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে পাঠানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম জেলা সফরগুলোর একটি হতে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬